সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর

Reporter Name

রবিউল ইসলাম গাজী, লক্ষীছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (লক্ষীছড়ি জোন)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জোন সদরে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (লক্ষীছড়ি জোন)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৬ সালে সিলেট সেনানিবাসে আত্মপ্রকাশের পর থেকেই জোনটি দেশের শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষীছড়ি জোনজুড়ে ছিল সাজ সাজ রব। বিশেষ এই দিনে ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আমিন, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে লক্ষীছড়ি জোন সদরে উপস্থিত হন।

এ সময় গুইমারা রিজিয়নের কমান্ডারসহ বিভিন্ন জোনের অধিনায়কগণ লক্ষীছড়ি জোনে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান লক্ষীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল খান সজিবুর ইসলাম, পিপিএম, পিএসসি জি। পরে বিভিন্ন জোনের পক্ষ থেকে লক্ষীছড়ি জোনের অধিনায়কের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

দুপুরে জোন সদরে প্রধান অতিথির উপস্থিতিতে কেক কেটে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান-কারবারী এবং জোন সদরের সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সদস্যসহ প্রায় ১৮০ থেকে ২০০ জন অতিথি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *