বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি: লে. কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
0-0x0-0-0#

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়নে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান রাজনগর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন, পিএসসি। তিনি বলেন, সীমান্ত এলাকায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।

লে. কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন থাকবে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ছাড়া ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়। এ সময়ে চোরাচালান, জালনোট প্রবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী বিওপিগুলোতে জনবল বাড়ানোর পাশাপাশি বডি-অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলার ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) তাদের দায়িত্বাধীন চারটি উপজেলার ১৪টি ইউনিয়নের ৪৩টি ভোটকেন্দ্রে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। দুর্গম একটি এলাকায় প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

জোন অধিনায়ক বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। একই সঙ্গে ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে রাজনগর জোনের মেডিক্যাল অফিসার মেজর ইমরান, সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *