বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় সড়কের বেহাল দশা,খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ বাঙ্গালহালিয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্য প্রশিক্ষণে সনদ পেলেন ৩৮ প্রশিক্ষণার্থী বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযান: বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, ৩ শতাধিক মানুষের পাশে মহালছড়ি জোন কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত পানছড়িতে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন ৩৮ জন পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আর্থিক সংকটে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষার স্বপ্ন; মহালছড়ি সেনা জোনের কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান থানচিতে বনশুকরের আক্রমণে পিতা ও সন্তান গুরুতর আহত গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ

অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে নিয়ম না মেনে রোগীদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা ও নামের আগে ডাক্তার লিখায় তিনজনকে ভ্রাম্যমাণ আদালত কতৃক এ জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।

জরিমানা পাওয়া ব্যক্তিরা হলেন, রাজন চক্রবর্তী, বাদল চক্রবর্তী ও শংকর দেবনাথ। তাদের মধ্যে বাদল চক্রবর্তী ও রাজন চক্রবর্তীকে ১০ হাজার টাকা করে এবং শংকর দেবনাথকে ৫ হাজার টাকা। এসময় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যক্তিকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই তিন ব্যক্তি রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কাছে চিকিৎসা ও প্রেসক্রাইব করার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে পারেননি বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) দ্বীন আল জান্নাত বলেন, আইন ও বিধি না মেনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব এবং এর অপব্যবহারের অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর ধারা অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবার নামে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কতৃক ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *