বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু দীঘিনালায় ১ম স্কাউট লিডার কোর্সের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত। লামায় সড়কের বেহাল দশা,খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ বাঙ্গালহালিয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্য প্রশিক্ষণে সনদ পেলেন ৩৮ প্রশিক্ষণার্থী বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযান: বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, ৩ শতাধিক মানুষের পাশে মহালছড়ি জোন কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত পানছড়িতে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন ৩৮ জন পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আর্থিক সংকটে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষার স্বপ্ন; মহালছড়ি সেনা জোনের কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান থানচিতে বনশুকরের আক্রমণে পিতা ও সন্তান গুরুতর আহত

খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্য প্রশিক্ষণে সনদ পেলেন ৩৮ প্রশিক্ষণার্থী

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর জোনের উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশুস্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষণ সম্পন্ন করা ৩৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে পানছড়ি সাবজোনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণে গর্ভকালীন সময়ে মায়ের স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশুর স্বাস্থ্য এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা তৈরিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *