
মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি।।
জুমে কাজ করতে গিয়ে বন শুকরের আক্রমণে বান্দরবান জেলার থানচি উপজেলায় পিতা ও সন্তান গুরুতর আহত হয়।
আজ ২৩সেপ্টেম্বর ২০২৬, বিকেল আনুমানিক আড়াইটার দিকে খামলু ম্রো তার পরিবারসহ জুম-বাগানে কাজ করতে গেলে বন-শুকরের আক্রমণে বাবা খামলু ম্রো বয়স আনুমানিক (৫০) এবং তার কন্যা সন্তান থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সন্তাং ম্রো বয়স আনুমানিক (১১) দুইজনই খুবই মারাত্মকভাবে আহত হয়েছে তবে বাবার চেয়ে মেয়ের গুরুতর। জানা যায় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ থেকে জানতে চাইলে তিনি বলেন বন শুকরের কামড়ে গুরতর আহত বাবা ও মেয়ের বিভিন্ন স্থানে আঘাত হয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবানে রেফার করা হয়েছে দুইজনকে।