বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন

Reporter Name

মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরকারি সফরসূচি অনুযায়ী মাটিরাঙ্গায় পৌঁছালে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান। পরে তিনি মাটিরাঙ্গার নতুনপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যান এবং নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

এ সময় খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মসজিদ ভবন উদ্বোধন উপলক্ষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ দেখা যায়। পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত মসজিদ ভবনের নির্মাণকাজ শেষ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয়দের ভাষ্য, নবনির্মিত ভবনটি ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি এলাকার মানুষের সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *