বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) ইউনিটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় এলপিসি ইউনিটের প্রধান কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

উৎপাদন কর্মকর্তা আবু হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল ইউনিটের সহমহাব্যবস্থাপক তীর্থজিৎ রায়।

আলোচনা সভায় বক্তব্য দেন কাপ্তাই এলপিসি জামে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী, এলপিসি ইউনিটের হিসাব বিভাগের সহব্যবস্থাপক বিলাশ কুমার বিশ্বাস, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক মো. শাহিন।

সভাপতির বক্তব্যে তীর্থজিৎ রায় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি দেশের কল্যাণ ও এলপিসি ইউনিটের সার্বিক উন্নতির জন্য দোয়া করার অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিএফআইডিসি এলপিসি ইউনিটের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *