বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলার ফাক্রিকাটা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবাসহ শফিকুল হাসান (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল ফাক্রিকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক শফিকুল হাসান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আদর্শগ্রাম মুরাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। বিজিবির দাবি, অভিযানের সময় মো. রুবেল মিয়া (৩০) নামে আরও একজন পালিয়ে যায়।

১১ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ২০ হাজার ২০ পিস ইয়াবা ও একটি জবফসর ঘড়ঃব ১৩ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।

বিজিবি জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *