বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, ৩ শতাধিক মানুষের পাশে মহালছড়ি জোন কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত পানছড়িতে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন ৩৮ জন পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আর্থিক সংকটে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষার স্বপ্ন; মহালছড়ি সেনা জোনের কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান থানচিতে বনশুকরের আক্রমণে পিতা ও সন্তান গুরুতর আহত গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন

সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় সেনাজোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ১৭ জন চক্ষু রোগীকে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাজেক সেনাজোনের ব্যবস্থাপনায় রোগীদের চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়। সেনাজোন সূত্রে জানা যায়, সম্প্রতি সাজেক এলাকায় আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবিরে পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পর ছানি ও অন্যান্য জটিল চক্ষু সমস্যার চিকিৎসার জন্য ওই ১৭ জনকে নির্বাচিত করা হয়।

সাজেক সেনাজোন জানিয়েছে, রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া, অস্ত্রোপচারসহ চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় ব্যয় সেনাজোনের ব্যবস্থাপনায় বহন করা হচ্ছে।

দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষায়িত চক্ষু চিকিৎসার সুযোগ সীমিত হওয়ায় এ ধরনের উদ্যোগে স্থানীয় রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাজেক সেনাজোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় এ ধরনের চিকিৎসা ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *