বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, ৩ শতাধিক মানুষের পাশে মহালছড়ি জোন কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত পানছড়িতে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন ৩৮ জন পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আর্থিক সংকটে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষার স্বপ্ন; মহালছড়ি সেনা জোনের কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান থানচিতে বনশুকরের আক্রমণে পিতা ও সন্তান গুরুতর আহত গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু

কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ১৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ের জন্য বরাদ্দকৃত পোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

কাপ্তাই উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ের জন্য মোট ১৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *