বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা

বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবান পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনদুর্ভোগ কমাতে পৌর এলাকার ক্ষতিগ্রস্ত নয়টি গুরুত্বপূর্ণ সড়ক জরুরি ভিত্তিতে মেরামত ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সংস্কারকাজ শুরু করার নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যার পর সড়কগুলোর ক্ষয়ক্ষতি এবং চলাচলে সৃষ্ট ভোগান্তির বিষয়ে খোঁজ নেন তিনি। মন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যোগাযোগব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় মেরামত ও পুনর্বাসনকাজ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক শুধু সাময়িকভাবে সংস্কার না করে ভবিষ্যতে বন্যাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো নির্মাণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার দিয়ে সংস্কার ও পুনর্বাসনকাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করা হলে পৌর এলাকার যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হওয়ার পাশাপাশি চলাচলে তাঁদের দুর্ভোগ কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *