বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের মায়েরা অংশ নেন।

সমাবেশে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমা উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং পড়াশোনায় অভিভাবকদের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির পাশাপাশি বাড়ির কাজ যথাযথভাবে সম্পন্ন করছে কি না, সে বিষয়ে অভিভাবকদের নজর রাখতে হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা যেন বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারে এবং গণিতের মৌলিক চারটি নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করে, সেদিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার ভিত্তি শক্ত করতে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী কনক বড়ুয়ার মা পপি বড়ুয়াকে ‘মাদার অব দ্য মান্থ’ নির্বাচিত করা হয়।

অভিভাবকদের মধ্যে পপি বড়ুয়া ও প্রদীপ মুৎসুদ্দিসহ কয়েকজন বক্তব্য দেন। তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম বদিউজ্জামান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা কাজ করছেন। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার প্রতি আগ্রহ এবং বাড়িতে অভিভাবকদের সহযোগিতা থাকলে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *