শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকসই অর্থনীতির জন্য নারীর ক্ষমতায়ন ও সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম আবশ্যক: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা গঠিত গুইমারায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন সাংসদ- ওয়াদুদ ভূইঁয়া রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আলীকদমে ইয়াবা সেবনের দায়ে চারজনের কারাদণ্ড সম্প্রীতি ও টেকসই উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই — পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চায়ের দোকান থেকে স্বাবলম্বী হওয়ার পথে আব্দুল জলিল, পাশে উপায় ফাউন্ডেশন মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু দীঘিনালায় ১ম স্কাউট লিডার কোর্সের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত। লামায় সড়কের বেহাল দশা,খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ বাঙ্গালহালিয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্য প্রশিক্ষণে সনদ পেলেন ৩৮ প্রশিক্ষণার্থী বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযান: বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি বলেছেন, “বাংলাদেশের এক নম্বর শত্রু হলো মাদক। মাদক সমাজকে প্রতি রন্ধ্রে রন্ধ্রে কলঙ্কিত করছে। এটি প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মন্ত্রী সাচিং প্রু বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে। মাদক ব্যবসায়ীরা পাচারের জন্য যেসব রুট নিয়মিত ব্যবহার করে থাকে, সেগুলো দ্রুত চিহ্নিত করে কঠোর হাতে দমন করতে হবে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মাদকের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের যুবসমাজ। সারা বাংলাদেশে ক্যান্সারের মতো মাদক ছড়িয়ে পড়েছে। ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সুন্দর করতে হলে যেকোনো মূল্যে যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে হবে।
এ জন্য পাড়া-মহল্লা ও ওয়ার্ডভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল থেকে মাদক নির্মূল এবং সার পাচার রোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সভায় সার পাচার প্রতিরোধ, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ফ্যামিলি কার্ড বিতরণ, রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ এবং কিশোর গ্যাং প্রতিরোধসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বান্দরবান জেলার জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্নাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *