রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ণিল আয়োজনে মহালছড়ি সম্প্রীতি কাপের ফাইনাল অনুষ্ঠিত থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে বিএনপির সহায়তা লক্ষ্মীছড়িতে মধু পূর্ণিমার অনুষ্ঠান পরিদর্শনে জোন কমান্ডার রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন ঝোপঝাড়ে আচ্ছাদিত লামা-চকরিয়া সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও নিরাপত্তা উদ্বেগ রামগড়ে অসমাপ্ত উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খন্তাকাটা কেএফসি টেকসই অর্থনীতির জন্য নারীর ক্ষমতায়ন ও সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম আবশ্যক: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা গঠিত গুইমারায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন সাংসদ- ওয়াদুদ ভূইঁয়া রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আলীকদমে ইয়াবা সেবনের দায়ে চারজনের কারাদণ্ড সম্প্রীতি ও টেকসই উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই — পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চায়ের দোকান থেকে স্বাবলম্বী হওয়ার পথে আব্দুল জলিল, পাশে উপায় ফাউন্ডেশন মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

গুইমারায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন সাংসদ- ওয়াদুদ ভূইঁয়া

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি- 

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়ায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুইঁয়া। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত ভবনটির প্রকল্প ব্যয় ধরা হয়েছিলো ২ কোটি টাকা। শুক্রবার দুপুরে দেওয়ানপাড়া জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধনের মধ্যদিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু  হয়।

সিএইচটি মিশনারী বুড্ডিস্ট মংক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি রাজগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের এর সভাপতিত্ত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি। দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসময় দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান সাংসদ।

এতে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, ভারপ্রাপ্ত মাটিরাঙ্গা জোন কমান্ডার মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *