শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা গঠিত গুইমারায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন সাংসদ- ওয়াদুদ ভূইঁয়া রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আলীকদমে ইয়াবা সেবনের দায়ে চারজনের কারাদণ্ড সম্প্রীতি ও টেকসই উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই — পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চায়ের দোকান থেকে স্বাবলম্বী হওয়ার পথে আব্দুল জলিল, পাশে উপায় ফাউন্ডেশন মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু দীঘিনালায় ১ম স্কাউট লিডার কোর্সের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত। লামায় সড়কের বেহাল দশা,খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ বাঙ্গালহালিয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্য প্রশিক্ষণে সনদ পেলেন ৩৮ প্রশিক্ষণার্থী বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযান: বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা

দীঘিনালায় ১ম স্কাউট লিডার কোর্সের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত।

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে ১ম স্কাউট লিডার কোর্স-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার ২২টি বিদ্যালয়ের মোট ৪০ জন কাব স্কাউট লিডার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কাব লিডার মো. নাজিম, দীঘিনালা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী, উপজেলা স্কাউটসের কমিশনার মো. এ কে এম বদিউজ্জামাল এবং দীঘিনালা উপজেলা কাব লিডার ও উক্ত কোর্সের কোর্স লিডার মো. আনিসুল রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরিতে স্কাউটিং কার্যক্রম আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য স্কাউট লিডারদের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা স্কাউটসের কমিশনার মো. এ কে এম বদিউজ্জামাল বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্কাউট লিডারদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হবে। প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যালয় পর্যায়ে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্কাউট লিডাররা বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরে প্রশিক্ষণ ও কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী ৪০ জন কাব স্কাউট লিডারের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সনদ প্রদান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, বিদ্যালয় পর্যায়ে স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং দক্ষ ও দায়িত্বশীল স্কাউট লিডার তৈরি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *