শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতি ও টেকসই উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই — পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চায়ের দোকান থেকে স্বাবলম্বী হওয়ার পথে আব্দুল জলিল, পাশে উপায় ফাউন্ডেশন মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু দীঘিনালায় ১ম স্কাউট লিডার কোর্সের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত। লামায় সড়কের বেহাল দশা,খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ বাঙ্গালহালিয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্য প্রশিক্ষণে সনদ পেলেন ৩৮ প্রশিক্ষণার্থী বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযান: বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, ৩ শতাধিক মানুষের পাশে মহালছড়ি জোন কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত পানছড়িতে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন ৩৮ জন পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

সম্প্রীতি ও টেকসই উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই — পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও টেকসই সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে দলমত ও সম্প্রদায় নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু।

বান্দরবানের সীমান্তঘেঁষা নাইক্ষ্যংছড়ি উপজেলায় তাঁর প্রথম সরকারি সফর উপলক্ষে আয়োজিত সিরিজ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন। দিনব্যাপী এ সফরে তিনি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে পৃথক সভায় মিলিত হন।

সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির সার্বিক অবস্থান বিবেচনা করে মন্ত্রী সাচিং প্রু এমপি বলেন, নাইক্ষ্যংছড়ি ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানকার জননিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং টেকসই অবকাঠামো গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে ইস্পাতকঠিন সমন্বয় থাকা চাই।

পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কথা উল্লেখ করে মন্ত্রী সাচিং প্রু আরও যোগ করেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি ও সম্প্রীতি টিকিয়ে রাখতে হলে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে হবে। সরকারের মূল লক্ষ্যই হলো উন্নয়নের সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আর এতে সর্বস্তরের সহযোগিতা আবশ্যক।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় উপস্থিত থেকে মন্ত্রী সীমান্ত নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নির্দেশ দেন। সভায় ১১ বিজিবি (নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল করিমসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে কাচারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় জলাশয়ের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যচাষীদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশনা দেন।

নাইক্ষ্যংছড়ির স্থানীয় একটি বৌদ্ধ বিহারে ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময়কালে পার্বত্য অঞ্চলে ধর্মীয় সহাবস্থান জোরদারের তাগিদ দেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা রেস্ট হাউস প্রাঙ্গণে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মুখোমুখি হন মন্ত্রী। স্থানীয় প্রতিনিধিরা যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও সীমান্ত নিরাপত্তার সার্বিক চিত্র তুলে ধরলে মন্ত্রী তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।

সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক নুরুল কাশেম ও সদস্যসচিব সাইফুদ্দিন বাহাদুরের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কার্যক্রমসমূহ সফলভাবে সম্পন্ন হয়। মন্ত্রীর এই নিবিড় ও ফলপ্রসূ সফর স্থানীয় সমস্যা সমাধান এবং সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সুশীল সমাজ ও স্থানীয় জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *