শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ভোটপরিবেশ বজায় রাখার আহবান জানালেন জেলা প্রশাসক

মোবারক হোসেন, লক্ষীছড়ি।।

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ভোটপরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় লক্ষীছড়ি জোনের প্রতিনিধি ক্যাপ্টেন ইফতেখার আলম ভূইয়া, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লিটন চন্দ্র সূত্রধর, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা ও হেডম্যান উলাপ্রু চৌধুরী বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবার সহযোগিতা প্রয়োজন। লক্ষীছড়ির মানুষ শান্তিপ্রিয় এবং এখানে সম্প্রীতির পরিবেশ বিরাজমান উল্লেখ করে তিনি বলেন, আচরণবিধি মেনে চললে ভোটের পরিবেশ আরও সুন্দর হবে।

তিনি আরও বলেন, লক্ষীছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে যা যা প্রয়োজন তা চিহ্নিত করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে লক্ষীছড়ির সম্প্রীতির সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *