বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতার অভিযোগ: আলীকদমে ইউপি চেয়ারম্যানসহ ৪ সদস্য সাময়িক বরখাস্ত বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ৪৫ বিজিবি লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ রাজস্থলীতে ৩০ বানভাসি পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ ভারী বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে সেনাবাহিনীর টিন-ত্রাণ সহায়তা রাঙ্গুনিয়ায় কৃষিকাজের সময় অজ্ঞাত শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশ-এলাকাবাসীর চেষ্টা বাঘাইছড়িতে বন্যার্তদের ত্রাণ দিল জামায়াত, পাহাড়ধসে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ বান্দরবানে দুর্গম বন্যাকবলিত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকরা দুর্যোগে মানুষের পাশে নুরুল আমিন চৌধুরী, সহায়তা পৌঁছে দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের মাঝে চেঙ্গী নদী পারাপারে কানুনগোপাড়াবাসীর জন্য নৌকা দিলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

Reporter Name

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলার এক হাজারের বেশি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন, আলীকদম সদর ইউনিয়ন ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজা এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন।

ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

মো. জাবেদ রেজা বলেন, “বন্যায় আলীকদমের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, গৃহস্থালি সামগ্রী ও জীবিকার উপকরণ হারিয়ে অনেকেই দুর্ভোগে রয়েছেন। দুর্যোগের এই সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও মানবিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন তুষার, আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাশুক আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইউনুচ মিয়া, মো. মনচুর আলমসহ যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জেলা ও উপজেলা বিএনপির নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, দুর্যোগের সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *