শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়ায় কৃষিকাজের সময় অজ্ঞাত শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশ-এলাকাবাসীর চেষ্টা

Reporter Name

মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কৃষিকাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে এক অজ্ঞাতপরিচয় কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাত্তামার ঘোনা (জানে বাপের বাড়ি নতুনপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকের বাড়ি ভোলা জেলায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় ও পরিবারের বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ জানান, সোমবার (১৩ জুলাই) রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রোয়াজারহাট বাজার থেকে ওই শ্রমিকসহ দুজনকে দৈনিক চুক্তিভিত্তিক কৃষিশ্রমিক হিসেবে কাজে নেওয়া হয়। তারা স্থানীয় এক ব্যক্তির কৃষিজমিতে কাজ করছিলেন।

মঙ্গলবার সকালে তারা ধানক্ষেতের আইল সংস্কারের কাজ শুরু করেন। কাজ করার একপর্যায়ে ওই শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে জমিতেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত না হওয়ায় তার মরদেহ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, নিহত ব্যক্তিকে কেউ চিনে থাকলে বা তার পরিবারের সন্ধান জানলে নিকটস্থ থানা অথবা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার জন্য এলাকাবাসী অনুরোধ জানিয়েছেন। তাদের আশা, এ সহযোগিতার মাধ্যমে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *