বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতার অভিযোগ: আলীকদমে ইউপি চেয়ারম্যানসহ ৪ সদস্য সাময়িক বরখাস্ত বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ৪৫ বিজিবি লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ রাজস্থলীতে ৩০ বানভাসি পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ ভারী বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে সেনাবাহিনীর টিন-ত্রাণ সহায়তা রাঙ্গুনিয়ায় কৃষিকাজের সময় অজ্ঞাত শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশ-এলাকাবাসীর চেষ্টা বাঘাইছড়িতে বন্যার্তদের ত্রাণ দিল জামায়াত, পাহাড়ধসে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ বান্দরবানে দুর্গম বন্যাকবলিত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকরা দুর্যোগে মানুষের পাশে নুরুল আমিন চৌধুরী, সহায়তা পৌঁছে দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের মাঝে চেঙ্গী নদী পারাপারে কানুনগোপাড়াবাসীর জন্য নৌকা দিলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ৪৫ বিজিবি

Reporter Name

তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার নিকসান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের এ চিকিৎসাসেবা দেওয়া হয়। রাঙামাটি রিজিয়নের অধীন ৪৫ বিজিবি বরকল জোনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, দুর্বলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের উপসর্গ দেখা গেছে বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসক।

আশ্রয়কেন্দ্রে থাকা আসমা বেগম বলেন, ‘‘আমার শিশু অসুস্থ হওয়ায় চিকিৎসা নিতে এসেছি।’’ অন্যদিকে বৃদ্ধ জমিলা খাতুন বলেন, ‘‘বিজিবি আমার চিকিৎসা করেছে এবং বিনামূল্যে ওষুধ দিয়েছে, এতে আমি উপকৃত হয়েছি।’’

৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের সাবেক সদস্য তমির আলী জানান, টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক পরিবার এক সপ্তাহের বেশি সময় ধরে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এ সময় বিজিবি প্রায় ৩০০ নারী, শিশু ও বয়স্ক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে।

৪৫ বিজিবি বরকল জোন সূত্রে জানা গেছে, আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় ৩০০ জনকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। পরে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সঙ্গে কথা বলেন এবং দুর্যোগকালীন সময়ে ভবিষ্যতেও বন্যার্তদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *