শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

আলীকদমে সেনাজোন ও উপজেলা প্রশাসনের যৌথ সচেতনতামূলক সম্মেলন

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি::

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি::
বান্দরবানের আলীকদম উপজেলায় সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ) সকাল ১২টায় আলীকদম উপজেলা পরিষদের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধভাবে পাহাড় কাটা ও বালি উত্তোলন বন্ধ, এবং সংরক্ষিত মাতামুহুরী রির্জাভ এর জায়গা দল, বন উজাড় রোধ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং ব্যাটারি চালিত টমটমের দৌরাত্ম্য কমানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আলীকদমের শান্তি-শৃঙ্খলা ও টেকসই উন্নয়নের জন্য প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি। এসময় সেনা জোন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাসান পলাশ, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম এবং আলীকদম থানার তদন্ত কর্মকর্তা আমজাত হোসেন। আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন। কুরুপপাতা ইউপির চেয়ারম্যান ক্রাতপং ম্রো। এছাড়াও স্থানীয় বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *