বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

আলীকদম বাজারে সেনাজোন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপন মহড়া

Reporter Name

মো. জয়নাল আবেদীন, আলীকদম।।
বান্দরবানের আলীকদম বাজার এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে যৌথ অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় সার্বিক সহযোগিতা ও সমন্বয় করে আলীকদম সেনা জোন।

মহড়ায় অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া, আগুন নিয়ন্ত্রণ, নিরাপদ উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা কার্যক্রমের বিভিন্ন ব্যবহারিক প্রদর্শনী উপস্থাপন করা হয়। ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপন সরঞ্জামের ব্যবহার, ফায়ার এক্সটিংগুইশার পরিচালনা, গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল প্রদর্শন করেন।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য ও সাধারণ জনগণের মাঝে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের বাস্তবধর্মী অনুশীলনও পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম, আলীকদম সেনা জোনের প্রতিনিধি জেডএসও মো. তাওহীদ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক (এসপিপি, পিএসসি) বলেন, দুর্গম পার্বত্য এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে রয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদারে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংশ্লিষ্টরা জানান, সেনা জোনের সহায়তায় পরিচালিত এ ধরনের মহড়া স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বেসামরিক প্রশাসন ও জনগণের সঙ্গে সমন্বিত কার্যক্রমকে আরও শক্তিশালী করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *