মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

ইদগড়ে “আল-খিদমা হেলথ কেয়ার” উদ্বোধন, ফ্রি চিকিৎসা ক্যাম্পে ব্যাপক সাড়া

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি।।

চিকিৎসা সেবায় নতুনত্ব ও আধুনিক সুবিধা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় বাজার চেকগেইট এলাকায় উদ্বোধন করা হয়েছে “আল-খিদমা হেলথ কেয়ার”।

শুক্রবার (১ মে) পবিত্র জুমার নামাজের পর ঈদগড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি হেলাল উদ্দিনের বিশেষ মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। পরে ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. ইব্রাহীম বাবুল ফিতা কেটে হেলথ কেয়ারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আমিনুল ইসলাম রিপন, ডা. মিজানুর রহমান, প্রতিষ্ঠানটির পরিচালক ডা. নাছির উদ্দীন আরমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিচালক ডা. নাছির উদ্দীন আরমান জানান, এই হেলথ কেয়ারে সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসকের চেম্বার, মডেল ফার্মেসি, নরমাল ডেলিভারি সুবিধা, ডিজিটাল প্যাথলজি ল্যাবে নির্ভরযোগ্য রিপোর্ট, অত্যাধুনিক যন্ত্রে আল্ট্রাসনোগ্রাফি, মাইনর সার্জারি এবং সুলভ মূল্যে ইসিজিসহ ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, এলাকার মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
হেলথ কেয়ারের সহকারী পরিচালক নুরুল আলম সোনা মিয়া সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *