রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই বান্দরবান সদর হাসপাতাল এলাকায় জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি

ঈদগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথবাহিনীর সচেতনতামূলক কার্যক্রম

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথবাহিনীর উদ্যোগে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঈদগাঁও উপজেলার পশ্চিম ভোমরিঘোনা, চৌধুরী পাড়া, ঈদগাঁও বাসস্টেশন ও কালিরছড়া বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। কক্সবাজারের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ কার্যক্রমে অংশ নেয়।

এ সময় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা এবং সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন মোঃ কামরুল ইসলাম, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, কক্সবাজার; মোঃ তানভীর আহমেদ, ক্যাপ্টেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং এটিএম শিফাতুল মাজদার, অফিসার ইনচার্জ, ঈদগাঁও থানা।

বক্তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভোটার ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *