শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব সুবর্ণা আক্তার বহিষ্কার

Reporter Name

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ঈদগাঁও উপজেলা শাখার অধীন ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব সুবর্ণা আক্তারকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং মহিলা দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সম্মানহানিকর আচরণের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বিষয়ে তাকে একাধিকবার সতর্ক ও নির্দেশনা প্রদান করা হলেও তার আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঈদগাঁও উপজেলা মহিলা দলের আহ্বায়ক খুরশিদা বেগম, যুগ্ম আহ্বায়ক তসলিমা আক্তার এবং যুগ্ম আহ্বায়ক মনো আরা বেগম।

তবে বহিষ্কারের বিষয়ে সুবর্ণা আক্তারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *