শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে মানিকছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল

মানিকছড়ি প্রতিনিধি।।

মানিকছড়ি প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ সংসদীয় জাতীয় নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মানিকছড়িতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ ।
গতকাল শনিবার বিকাল ৪ টায় মানিকছড়ি উপজেলায় দলীয়  বিএনপির কার্যালয় থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি মানিকছড়ি উপজেলা চত্ত্বর হয়ে বাজার ঘুরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদ সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল আউয়াল, নুরুজ্জামান মাষ্টার, উপজেলা যুবদলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মীর হোসেন প্রমূখ।

এসময় অন্যান্য মধ্যে  প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী, মহিলা দলের সভানেত্রী সালমা বেগম, মৎস্যজীবি দলের সভাপতি মোঃ আলী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, সদর ইউনিয়ন কৃষকদলে সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক অংগ্য মারমাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে মনোনীত প্রার্থীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং জড়িতদের  দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *