সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন

কক্সবাজারে তরুণীকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামি গ্রেফতার

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারের ঈদগাঁও থানার পুলিশ ৬ মার্চ সকালে এক তরুণীকে অপহরণ, একাধিকবার ধর্ষণ এবং স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানে আসামিদের হেফাজত থেকে ভিকটিমের তিন ভরি লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ৩ মার্চ সকালে জালালাবাদ ইউনিয়নের পূর্ব মোহনভিলায় নিজ বাড়ির সামনে থেকে ভিকটিমকে অপহরণ করা হয়। পরে তাকে কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন একটি অজ্ঞাত ভাড়া বাসায় আটকে রাখা হয় এবং ৬ মার্চ সকাল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়। এসময় ভিকটিমের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় এবং টাকা আদায়ের জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আতিক উল্লাহ (২১), ছৈয়দুল করিম (২২) ও মোহাম্মদ মোতাহের হোসেন (২১)। থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, আরো দুই-তিনজন অজ্ঞাতনামা আসামী এ ঘটনায় জড়িত।

ভিকটিমের মাতার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির ধারা অনুসারে ঈদগাঁও থানায় মামলা নং-৪ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ৭ মার্চ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *