শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

কক্সবাজারে ৬ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার, জব্দ মিনি টমটম

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি টমটমও জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১১ জুন) ভোররাতে ঈদগাঁও থানার এসআই (নিরস্ত্র) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঈদগাঁও বাজার এলাকায় দায়িত্ব পালনকালে একটি তিন চাকার মিনি টমটম দ্রুতগতিতে পূর্ব লরাবাগের দিকে যেতে দেখে সন্দেহ করেন। পরে গাড়িটির পিছু নিয়ে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকায় সেটি থামাতে সক্ষম হন।

তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি টমটমটি জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— জিল্লুর রহমান (২৫) ও মো. কাইয়ুম (২৭)। তারা উভয়েই কক্সবাজার জেলার ঈদগাঁও থানার মধ্যম পোকখালী এলাকার বাসিন্দা। অপর গ্রেফতার ব্যক্তি মো. নুরুল হুদা ভুট্টু (২৫), ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদের পাড়া এলাকার বাসিন্দা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১২/৭৪, তারিখ ১১ জুন ২০২৬।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *