
রাঙ্গামাটির কাপ্তাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (১৭ মার্চ, ২৭ রমজান) কাপ্তাই ১০ শয্যা হাসপাতাল (লক গেইট) প্রাঙ্গণে আয়োজিত হয়।
ইফতার মাহফিলে কাপ্তাই ১০ শয্যা হাসপাতাল ও সামাজিক সংগঠন কাপ্তাই ইয়ুথ ক্লাব’র সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি টানা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকনাথ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক তরিক উল্লাহ।
কাপ্তাই ১০ শয্যা হাসপাতালের ডা: এ কে এম কামরুল হাসান বলেন, “সমাজের অবহেলিত এতিম ও পথশিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কাপ্তাই ইয়ুথ ক্লাবের সহযোগিতায় এই ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
ইফতারের আগে শিশুদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিএফআইডিসি জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন সাইফি দেশ ও জাতির কল্যাণ এবং শিশুদের সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে কাপ্তাই ইয়ুথ ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার জিতু, যুবনেতা রিয়াদ, তাহসিন, শুক্কুর, রাসেল, তানজিম, রাহাত, জিহান, রাফি, গণমাধ্যম কর্মীসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।