সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

কাপ্তাই উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই প্রতিনিধি:

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশের ১৩ তম মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) মোঃ নূরুল ইসলাম।

শুক্রবার ৩০ (জানুয়ারি) বিকালে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় পরিদর্শন কালে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হিসাব ব্যবস্থা পরিচালনা,পেনশনভোগীদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস সেল প্রতিষ্ঠা, সরকারি ই-চালান ভেরিফিকেশনের কাজ, পেনশনারদের ক্ষেত্রে সম্মান সূচক স্বচ্ছ জবাবদিহিতা, নিরীক্ষা, বাজেট নিরীক্ষা,দেশ ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ নানা বিষয়ের উপর সতর্কতার সাথে কাজ করার পরামর্শ দেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে(সিআরবি) অর্থ উপদেষ্ঠা ও প্রধান হিসাব অধিকর্তা (পূর্ব) (অঃদাঃ) সৈয়দ মুস্তাফা মাহবুব আলী, চট্টগ্রাম এরিয়া এএফসি অফিসার (আর্মি) রাজিব বড়ুয়া, CAG কার্যালয়ের একান্ত সচিব জানেসার আযাদ প্রমূখ।

এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নেলী রুদ্র,উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ এসকান্দর,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা,প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী,হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধায়ক কৃষিবিদ রাকিব জোবায়ের, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,পি আইও ফরহাদ হোসেন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সন্ধ্যায় চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা করেন বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মো: নুরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *