বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

কাপ্তাই সেনা জোনের বিজয় দিবস উদযাপন ও জোন কমান্ডার্স স্কলারশিপ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই প্রতিনিধি:
৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই সেনা জোনের তত্ত্বাবধানে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবস উদযাপন শেষে ‘জোন কমান্ডার্স স্কলারশিপ–২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক রণজয়ী ৩৮ বীর-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি।
অনুষ্ঠানে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। পরে প্রধান অতিথি জোন কমান্ডার্স স্কলারশিপ–২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
জোন কমান্ডার্স স্কলারশিপ–২০২৫ পরীক্ষায় মোট ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে ৫৩ জন শিক্ষার্থী স্কলারশিপ অর্জন করে। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকে চতুর্থ স্থান অর্জন করেছে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী স্কলারশিপ অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে  অধিনায়কের সহধর্মিনী মিসেস মৌসুমী ইয়াসমিন, শিশু নিকেতন স্কুলের তত্ত্বাবধানকারী কর্মকর্তা ও জোন উপ- অধিনায়ক  মেজর মোহাম্মদ জিয়াউর রহমান,অধ্যক্ষ রেহানা আক্তার,ডা: সাদিয়া ফারজানা দৃষ্টি,মিসেস তামান্না মুজাহিদ,৩৮ বীরের পদস্থ কর্মকর্তা  সহ কাপ্তাই উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জোন কমান্ডার মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *