রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন

খাগড়াছড়িতে এনসিপির জেলা নেতাদের দলত্যাগ, বিএনপিতে যোগ দিল তিন শতাধিক নেতাকর্মী

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। এর আগে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, এনসিপি ৩০টি আসনের বিনিময়ে স্বাধীনতাবিরোধী শক্তির কাছে নিজেদের আত্মসমর্পণ করেছে। তাঁর এই বক্তব্যের পরপরই এনসিপির একাংশের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি শহরের আদালত সড়কে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯ জন পদধারী নেতাসহ তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে ভূমিকা রাখতে হবে।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্যসচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ জেলা কমিটির মোট ১৯ জন পদধারী নেতা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও দলটির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *