বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

খাগড়াছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সুদমুক্ত ঋণ বিতরণ

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের সহযোগিতায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবা’—এই স্লোগানে শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে অফিসার্স ক্লাব পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. অর্ণব চাকমা এবং জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিভাগের প্রতিনিধি সাথোয়াইপ্রু চৌধুরী।

সভায় শহর সমাজসেবা অফিসার মো. নাজমুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ।

আলোচনা সভা শেষে সমাজকল্যাণ কার্যক্রমের অংশ হিসেবে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এ সময় ২৯ জন উপকারভোগীর মাঝে ১৪ লাখ ২০ হাজার টাকা এবং আরও ৬ জনের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। সব মিলিয়ে ৩৫ জনের মধ্যে মোট ১৬ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হলেও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় এ বছর দিবসটি শনিবার (৩ জানুয়ারি) পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *