বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

খাগড়াছড়িতে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে জেলা পুষ্টি কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করতে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিআরএলসি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও তৃণমূল উন্নয়ন সংস্থার যৌথ সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সভায় জেলার পুষ্টি পরিস্থিতি, মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, অপুষ্টি হ্রাসে চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে পুষ্টি কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিআরএলসি প্রকল্প, মানুষের জন্য ফাউন্ডেশন এবং তৃণমূল উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কার্যক্রম বাস্তবায়ন করা গেলে খাগড়াছড়ি জেলার সার্বিক পুষ্টি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *