বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

খাগড়াছড়িতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সনদপত্র বিতরণ

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি সংবাদদাতা।।
খাগড়াছড়ি জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে জেলা সদরের নারিকেল বাগানস্থ শহর সমাজসেবা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

বক্তারা বলেন, বর্তমান সময়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করছে, যা আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব হ্রাসে সহায়ক হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমেই তরুণ সমাজকে এগিয়ে যেতে হবে। সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারলে ব্যক্তি, পরিবার ও সমাজ উপকৃত হবে।

সভাপতির বক্তব্যে জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের জীবনমান উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাচ্ছে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে বিভিন্ন কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *