মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন গণভোট ২০২৬ ও সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও যাচাইকৃত তথ্য প্রকাশের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। এসময় তিনি তরুণ সংবাদকর্মীদের জন্য প্রশিক্ষণ সুযোগ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে শুধু তরুণ সাংবাদিকদের নিয়েও আলাদা প্রশিক্ষণ আয়োজনের পরামর্শ দেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও সেশন পরিচালনা করেন ঢাকা মেইল অনলাইনের নির্বাহী সম্পাদক হারুন জামিল, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *