বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

“হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক; শীতের প্রতিটি রাতে, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে”—এই মানবিক স্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুনাক জেলা শাখার উদ্যোগে দেড় শতাধিক অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক জেলা শাখার সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী, যিনি শিশুদের হাতে সরাসরি কম্বল বিতরণ করেন। তিনি বলেন,

“তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পুনাক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”

সাথেই তিনি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এই শীতল আবহাওয়ায় অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উক্ত মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুনাক পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইন সহ অন্যান্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং পুলিশ সদস্যগণ।

পুনাকের এই উদ্যোগ শীতার্ত শিশুদের মুখে হাসি ফোটাতে, তাদের হৃদয়ে উষ্ণতা পৌঁছে দিতে এবং সমাজে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *