মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত ইয়াবা ঠেকাতে কক্সবাজার-বান্দরবানে এআই ক্যামেরার প্রস্তাব মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান নিয়ে প্রশ্ন

খাগড়াছড়িতে হালদা খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের হালদা খালের একটি অংশ খননের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রথম পর্যায়ে পাঁচ কিলোমিটার খাল খননের কাজে দৈনিক ৫০০ টাকা মজুরিতে ৪৭৬ জন শ্রমিক নিয়োজিত রয়েছেন।

পরে যোগ্যাছোলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব এবং যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকার।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়া মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, সাবেক ছাত্রদল সভাপতি মো. কামাল হোসেন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় হালদা নদীর উজানে মানিকছড়ি-রামগড় সীমান্তবর্তী ভরাট হয়ে যাওয়া অংশ পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার সালদাপাড়া থেকে যোগ্যাছোলা বাজারের দক্ষিণ পাশ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় খনন কাজ শুরু হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাধার সংরক্ষণ, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখা সম্ভব হবে। এছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, মৎস্যচাষ সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।

বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরিবেশ ও কৃষিবান্ধব উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭৭-৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ এলাকায় খাল খনন কার্যক্রম পরিচালিত হয়েছিল। দীর্ঘ প্রায় ৪৮ বছর পর পুনরায় খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *