বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা

খাগড়াছড়ির রামগড়ে ভদন্ত জতিকা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন 

মানিকছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির রামগড় উপজেলাধীন সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ধর্মকথিক সুদেশক  ভদন্ত  জতিকা মহাথের অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান’ ২০২৫-এর দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে নানা দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভান্তে গত ১৫ সেপ্টেম্বর মাসের মহাপ্রয়াণে পর মৃতদেহ বক্সে বিশেষ কায়দা রেখে তিন মাস বারো দিন সংরক্ষণ পরে ধর্মীয় রীতি অনুসারে অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

শুক্রবার অনুষ্ঠান শুরু হয়ে (২৬-২৭ডিসেম্বর) দুইদিন ব্যাপী খাগড়াছড়ি রামগড় উপজেলার সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে বৌদ্ধ ধর্মীয় রীতি ও বিধিবিধান অনুসরণ করে এই কর্মসূচির শুরু হয়। সকাল থেকে ভিক্ষুসংঘের অংশগ্রহণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, সূত্র পাঠ, প্রার্থনা ও পুণ্যকর্মের মধ্য দিয়ে অনুষ্ঠানটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়।

পরেদিন শনিবার সমাপনী অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের চিরাচরিত রীতিনীতি অনুযায়ী বিভিন্ন পর্যায়ে ত্রিরত্ন বন্দনা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান করেন পূণ্যার্থীরা। ধর্মদেশনা ও সূত্র পাঠ অনুষ্ঠিত হয়। উপস্থিত ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তরা সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ ধর্মকথিক সুদেশক  ভদন্ত জতিকা মহাথের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার চিরশান্তি ও নির্বাণ লাভের কামনায় সমবেত প্রার্থনায় অংশ নেন। অনুষ্ঠানে হাজার হাজার পূ্ণ্যার্থী মানুষের সমাগম হয়।

অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও ২৯৮ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন (পিপিএম), বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, রামগড় উপজেলা বিএনপি সভাপতি মোঃ জসীম উদ্দিন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ দপ্তর সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, রামগড় উপজেলা শাখা সভাপতি সুইজাই চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হ্লাব্রে মারমা, উপজেলা মহিলা মারমা ঐক্য পরিষদ সভানেত্রী লিলি মারমাসহ তিন পার্বত্য জেলা  থেকে আগত ধর্মীয় গুরু, দায়ক-দায়িকা, অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, স্বধর্ম দেশনা দেন, সিন্দুকছড়ি ইউনিয়নে ডেবলছড়ি বাজার পাড়া বৌদ্ধ বিহার বিহাধ্যক্ষ ক্ষেমাসারা ভান্তে, পানছড়ি কুড়াদিয়াছড়া ধম্মা বিচারা মেডিটেশন সেন্টার এন্ড সোসাইটি বিহারের বিহাধ্যক্ষ আশ্যাং বিচারা ভিক্ষুসহ তিন পার্বত্য জেলা বিহারে বিহাধ্যক্ষরা।

এ সময় অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানে বান্দরবান উজানি পাড়া আসা নারী সইং নৃত্যদল, ফাক্ষ্যংগ্রী পাড়া সইং দল, কুকিমারা মহিলা সইং নৃত্য দল, মহামুনি সইং নৃত্য দলসহ বিভিন্ন জেলা থেকে আসার নারী-পুরুষ সইং নৃত্য দল অংশগ্রহন করেন।

উলেখ্য, রামগড় উপজেলায় সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ধর্মকথিক সুদেশক  ভদন্ত জতিকা মহাথের ভিক্ষু জীবনে ২৪ বষার্বাস ছিলেন। তিনি ৪৭ বয়সের গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ বিকাল ৩ টায় ৪৩ মিনিটে নিজ বিহারের শেষনিঃশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *