শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কক্সবাজারে জামায়াতের মানববন্ধন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে মসজিদ ও কবরস্থান নিয়ে চক্রান্ত এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন  বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রামুতে বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। এ সময় অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ, হিসাব-নিকাশের খাতা, সাংগঠনিক নথিপত্র এবং বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) সকাল ৯টার দিকে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজির নেতৃত্বে সেনাবাহিনীর দুটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলার পাইনংপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

কয়েক ঘণ্টাব্যাপী অভিযান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ইউপিডিএফের প্রধান পোস্ট পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী ঝিমিত চাকমা (৪০)কে আটক করা হয়। তার বাড়ি গুইমারা উপজেলার কুকিছড়া গ্রামে।

অভিযান চলাকালে তার আস্তানা থেকে দুটি পুরোনো দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। এছাড়া সংগঠনের কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন নথিপত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি রঙিন প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি সোলার ইনভার্টার, ৭০টি বিভিন্ন ধরনের বই, দুটি প্রিন্টারের কালি, ৪২টি মাসিক চাঁদা আদায়ের হিসাবের বই, ১৪৫টি চাঁদা আদায়ের রশিদ, বিভিন্ন চিঠিপত্র, পোস্টার তৈরির কাগজপত্র, আয়-ব্যয়ের হিসাবসংবলিত এক হাজারটি ছক বই, পাঁচটি পেন ফাইল, একটি দলীয় পতাকা, আটটি দলীয় আর্ম ব্যান্ড, বিভিন্ন ফাইল, দুটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, একটি ট্রাভেল তাবু, চারটি প্লাস্টিকের ড্রাম, বিভিন্ন দলিল, তিনটি ভারতীয় পরিচয়পত্রের ফটোকপি, চারটি দলীয় ক্যাপ, একটি চশমা, সদস্যদের করণীয় নির্দেশনাসংবলিত তিনটি নথি, চারটি কম্বল এবং কয়েকটি পারিবারিক ছবি।

সেনাবাহিনী জানায়, অভিযান শেষে আটক ঝিমিত চাকমাকে উদ্ধারকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে পার্বত্যাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং আধিপত্য বিস্তার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। তাদের মতে, এ ধরনের অভিযান নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *