শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

চাকমা সার্কেলের উপদেষ্টা ইয়েন ইয়েনকে দেয়া জেলা প্রশাসনের চিঠি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া

Reporter Name

অনলাইন ডেস্ক।।
চাকমা সার্কেলের উপদেষ্টা ইয়েন ইয়েনকে “অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার” অনুরোধ জানিয়ে রাঙ্গামাটি জেলা ম্যাজিস্ট্রেটের পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রামভিত্তিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

সংগঠনটির পক্ষ থেকে রোববার (২৬এপ্রিল ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুখপাত্র অংগ্য মারমা বলেন, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত ওই চিঠি মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।

বিবৃতিতে তিনি দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে “অসত্য ও বিভ্রান্তিকর তথ্য” প্রচার না করতে অনুরোধ জানিয়ে এ ধরনের চিঠি পাঠানো হয়েছে, যা তাদের ভাষায় “চাকমা রাণী ইয়েন ইয়েনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা”।

অংগ্য মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরার সুযোগ সীমিত করতে এই ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে তারা মনে করেন। তিনি বলেন, “রাণী ইয়েন ইয়েনের বক্তব্যে যদি কোনো অসত্য তথ্য থাকে, তাহলে তার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত।”

তিনি আরও দাবি করেন, মানবাধিকার বিষয়ে মত প্রকাশের অধিকার সংবিধানস্বীকৃত এবং এটি সকল নাগরিকের জন্য প্রযোজ্য , রাজনৈতিক দল বা ব্যক্তি নির্বিশেষে।

এ বিষয়ে জেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, চাকমা রাণী ইয়েন ইয়েন পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ের একজন প্রথাগত ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। চাকমা রাণী ইয়েন ইয়েন সম্প্রতি আন্তর্জাতিক পরিসরে তার কিছু বক্তব্য ও অবস্থান নিয়ে আলোচনা তৈরি হয়েছে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *