সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন বান্দরবানে আটক দুই বম ব্যক্তির মুক্তির দাবিতে ঢাকায় পিসিপির বিক্ষোভ লামায় টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বান্দরবানে ১১-দলীয় জোটের সমাবেশ বান্দরবানের দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ সাতকানিয়ার হত্যা মামলার প্রধান পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার নিজ বাসা থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় জিডি ১০ লাখ টাকার কালভার্টেও মেলেনি সুফল, সেতুর দাবিতে ১০ গ্রামের মানুষের ক্ষোভ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা সহ আটক ২ মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার…. পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দীঘিনালায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মামলা বান্দরবানে তথ্য অধিদপ্তরের দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত আলীকদম পানবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবম নির্বাচন সম্পন্ন, সভাপতি আবুল হাসেম নির্বাচিত লামায় গভীর রাতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রামগড়ে সরকারি ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বান্দরবানে ১১-দলীয় জোটের সমাবেশ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে বান্দরবানে সমাবেশ ও গণমিছিল করেছে ১১-দলীয় জোট।

সমাবেশে বক্তব্য দেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আবদুছ ছালাম আজাদ। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটের পরিবর্তে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ক্ষমতায় এসেছে। পাশাপাশি তিনি ব্যাংক খাতের ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করেন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, সরকার যেন রাজনৈতিক বিভাজন ও সংঘাতের পরিবর্তে অংশীজনদের সঙ্গে সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে উঠতে পারে বলে মন্তব্য করেন।

সমাবেশে ১১-দলীয় জোটের নেতারা ব্যাংক খাতের স্থিতিশীলতা, রাজনৈতিক পরিবেশ এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা রাজনৈতিক মতপার্থক্য নিরসনে সংলাপ ও সব পক্ষের অংশগ্রহণে সমাধানের আহ্বান জানান।

কর্মসূচিতে বান্দরবান জেলা নাগরিক কমিটির আহ্বায়কসহ ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *