বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

টানা বর্ষণে রাজস্থলীর ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
টানা বর্ষণের কারণে সৃষ্ট সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙামাটির রাজস্থলী উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজিদ রহমান।

বুধবার (৮ জুলাই) সকালে তিনি উপজেলার ঘিলাছড়া ও গাইন্দ্যা ইউনিয়নের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাড়া ও গ্রাম পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী পরিবারগুলোকে প্রয়োজন হলে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি দুর্যোগকালীন সতর্কতা মেনে চলার বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেন।

এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী মো. গোফরান, ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আলম, ক্যসাচিং মারমা মিলনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজস্থলী উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিজনিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *