রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যায় বসতঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বাঘাইছড়ির শওকত আলী পাহাড়ি ঢলে ফের প্লাবিত বিলাইছড়ির ফারুয়ার ২০ গ্রাম, তীব্র স্রোতে ব্যাহত ত্রাণ পৌঁছানো পাহাড়ি ঢলে রাজস্থলীর নিম্নাঞ্চল প্লাবিত, নদী তীরের বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে হাইকোর্টের রায়ের পর ঈদগাঁওয়ে পদোন্নতির অপেক্ষায় ২৫ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলাইছড়ির দুর্গম ফারুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে উপজেলা বিএনপির প্রতিনিধি দল রাজস্থলীতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের খাবার বিতরণ করেছেন ইউএনও আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ বন্যাকবলিত কুহালংয়ের দুর্গম এলাকায় ৫৩ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ টানা বর্ষণ ও লুসাই পাহাড়ি ঢলে বরকল প্লাবিত, পানিবন্দী ১০ হাজার মানুষ মহালছড়িতে বিভিন্ন গ্রামীন সড়ক ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত; জরুরী ব্যবস্থা গ্রহণের আকুতী স্থানীয় বাসিন্দারদের লামা-আলীকদম দুই উপজেলায় বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ঈদগাঁও-জালালাবাদের ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ বরকলে ভারতে পাচারের সময় ২.১ টন ইউরিয়া সার জব্দ বন্যাকবলিত বাঘাইছড়িতে বিএনপি নেতাদের পরিদর্শন, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও লুসাই পাহাড়ি ঢলে বরকল প্লাবিত, পানিবন্দী ১০ হাজার মানুষ

Reporter Name

তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
টানা ছয় দিনের ভারী বর্ষণ এবং ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে নেমে আসা ঢলে রাঙামাটির দুর্গম বরকল উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় উপজেলার অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তিন শতাধিক ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

উপজেলার ভূষণছড়া, বড়কুড়াদিয়া, এরাবুনিয়া, কলাবুনিয়া, বামল্যান্ড ও কুকিছড়া এলাকায় অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে। বিভিন্ন স্থানে পায়ে চলা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি এলাকায় চলাচলের অন্যতম মাধ্যম মোটরসাইকেল সেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। কোথাও বাড়ির আঙিনা, কোথাও শিক্ষাপ্রতিষ্ঠান, আবার অনেক এলাকায় ঘরবাড়িতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় মানুষ কার্যত ঘরবন্দী হয়ে পড়েছেন।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশুদ্ধ পানি ও নিরাপদ খাবারের সংকটও দেখা দিয়েছে। জেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম নৌযান চলাচলও প্রায় বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না।

ভূষণছড়া ইউনিয়নের বাসিন্দা ময়না বেগম বলেন, কয়েক দিন আগেও যেখানে গরু-ছাগল চরত, সেখানে এখন নৌকা চলাচল করছে। টানা বৃষ্টিতে বাড়ির চারপাশে পানি জমে রয়েছে, অনেকের ঘরে পানি ঢুকে পড়েছে। চুলা ডুবে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। ছোট ছোট সন্তানদের নিয়ে চরম কষ্টে দিন কাটছে।

ভূষণছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক আব্দুস সালাম বলেন, ঘরবাড়িতে পানি ওঠায় মানুষ ব্যাপক দুর্ভোগে রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। উপজেলার ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় শুকনো খাবার ও সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *