বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

টানা বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন খুঁটি হেলে পড়ায় বান্দরবানের চার উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

Reporter Name

টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে পড়ায় বান্দরবানের চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে আবাসিক গ্রাহকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায়ও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সোমবার ও মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের গ্রীনপিক রিসোর্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বৃষ্টির কারণে ওই এলাকায় মাটি নরম হয়ে গেলে ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর ফলে বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় একযোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চার উপজেলার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। সন্ধ্যার পর অন্ধকারে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং মোবাইল ও ইন্টারনেট সেবায়ও সমস্যা দেখা দিয়েছে।

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন মাসুম জানান, ৩৩ কেভি সঞ্চালন লাইনের খুঁটি হেলে পড়ার খবর পেয়ে প্রকৌশলী ও কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করেছে।

তিনি বলেন, “নিরাপদভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করতে প্রয়োজনীয় কাজ চলছে। মেরামত শেষ হলে পর্যায়ক্রমে বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।”

তিনি আশা প্রকাশ করেন, রাত ১১টার মধ্যে মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *