
ঈদগাঁও প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সম্ভাব্য কক্সবাজার সফরকে কেন্দ্র করে ঈদগাঁও উপজেলায় প্রস্তুতি সভা, স্বাগত মিছিল এবং আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে পৃথক এসব কর্মসূচি আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ জুন) বিকেল ও রাতে অনুষ্ঠিত কর্মসূচিগুলোতে জনসমাগম ব্যবস্থাপনা, যানজট নিরসন, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।
ঈদগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে বাসস্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ের নিচে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুস শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর তাজ (জনি), বিএনপি নেতা মোজাম্মেল হক, আকতার উদ্দিন, হারুনুর রশিদ, হেলাল উদ্দিন, কামাল হোসেন, বেলাল উদ্দিন, জিয়াউল করিম, আনিসুর রহমান, আবু তাহের মুন্না, মোহাম্মদ আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন অহিদুল আলম কোম্পানি, মো. ইসমাইল, এ এইচ সেলিম উল্লাহ, হামিদুল হক, মোকতার আহমদ, হেলাল উদ্দিন কোম্পানি, মোহাম্মদ আজমগীর, আজম খান, জসিম উদ্দিন, আবু হেনা, নুরুল হুদা নকশা, সোহেল রানা, মোহাম্মদ আলমগীর, সেলিনা আক্তার, শামীম আক্তার ও সুবর্ণা বেগম প্রমুখ।
সভা শেষে নেতাকর্মীরা একটি স্বাগত মিছিল বের করেন। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন এলাকার ঈদগড় সড়কের মোড়ে গিয়ে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর সফল করতে তারা বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছেন বলেও জানান।
অন্যদিকে, একই দিন রাতে ঈদগাঁও থানার সভাকক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুস শুক্কুর, ইউপি চেয়ারম্যান মো. আলমগীর তাজ (জনি), ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের পরিদর্শক মৃদুল এবং কামাল হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির কোম্পানি, শ্রমিক নেতা সেলিম আকবর, আব্দুল হাকিম, হামিদুল হক, আবু তাহের মুন্না, বেলাল উদ্দিন, আবু হেনা, মামুন ও সিরাজুল মজিদসহ অন্যান্যরা।
সভায় ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের পরিদর্শক মৃদুল জানান, সড়কে যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, জনসাধারণের ভোগান্তি কমিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।