সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

“দরিদ্র মানুষের অধিকারকে কেউ যেন সহমর্মিতা না ভাবেন” — সংসদ সদস্য সাচিংপ্রু জেরী

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবান জেলার নব নির্বাচিত সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে লামা উপজেলার পৌর শহরস্থ পার্বত্য জেলা পরিষদ গেষ্ট হাউসে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে বলেন, “ঈদ উপলক্ষে প্রান্তিক মানুষের জন্য সরকারি বরাদ্দ ত্রাণ সামগ্রী যথাযথ বন্টন নিশ্চিত করতে হবে। দরিদ্র মানুষের অধিকারকে কেউ যেন সহমর্মিতা না ভাবেন।” তিনি অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান।

ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বান্দরবান জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ন আহ্বায়ক আব্দুল মাবুদ, যুগ্ন আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মোঃ আমির হোসেন, জেলা বিএনপি সদস্য ও সাবেক লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক লামা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া।

পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাসেম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাহের, জেলা যুবদলের সহসভাপতি ও লামা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সংসদ সদস্যকে লামা ও আলীকদম উপজেলার নেতৃবৃন্দ এবং প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন। এছাড়া তিনি উপজেলা সমাজসেবা অফিস পরিদর্শন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। এটি তার নির্বাচিত হওয়ার পর প্রথম লামা সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *