শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পোয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ রাঙ্গামাটিতে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক- প্রিয় চাকমা, সদস্য সচিব- শাহিদুল ইসলাম বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা

দীঘিনালায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় তীব্র শৈত্যপ্রবাহে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার জামতলী বাঙালি পাড়া এলাকায় এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত চার-পাঁচ দিন ধরে দীঘিনালায় ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ আরও বেড়েছে। এই ভয়াবহ শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দরিদ্র, বৃদ্ধ, নারী ও অসহায় মানুষ। এমন কঠিন সময়ে মানবিক সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখা।

কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদ হোসেন, সহ-সভাপতি আলামিন হাওলাদার, সাধারণ সম্পাদক মনসুর আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কম্বল নিতে আসা শীতার্ত নারী সাহেরা খাতুন বলেন, “হারকাপা এই শীতে একটি কম্বল পেয়ে আমার অনেক উপকার হয়েছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই কম্বল আমার জন্য বড় সহায়তা।”

আরেক শীতার্ত নারী ময়না খাতুন বলেন, “গত বছরের তুলনায় এবার অনেক বেশি শীত পড়ছে। কম্বল পেয়ে আমি খুবই খুশি। আমাদের মতো গরিব মানুষের জন্য এটি অনেক বড় সাহায্য।”

উল্লেখ্য, দীঘিনালা উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচির আওতায় কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে জামতলী বাঙালি পাড়া, মধ্য বেতছড়ি গোরস্থান পাড়া এবং রশিক নগর বটতলী এলাকায় শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মাঝে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *