বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

দুর্গম ছলম পাড়ায় হামের প্রাদুর্ভাবে দুই ম্রো শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে পাহাড়ে

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা উপজেলা সংবাদদাতা।।
বান্দরবানের লামা উপজেলার রূপসী ইউনিয়নের দুর্গম ছলম পাড়ায় হামের প্রাদুর্ভাবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে দুই সন্তানের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক ও উদ্বেগ।

মৃত শিশুরা হলো সংছাই ম্রো (৭) ও মেনলেং ম্রো (১)। তারা ছলম পাড়ার বাসিন্দা মেনথক ম্রো ও চাইলে ম্রো দম্পতির সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, হাম আক্রান্ত হয়ে অসুস্থ হলে শিশু দু’জনকে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুনরায় তাদের অবস্থার অবনতি ঘটে।

চিকিৎসাধীন অবস্থায় সংছাই ম্রো গত বুধবার (২০ মে) এবং মেনলেং ম্রো বৃহস্পতিবার (২১ মে) মারা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম সীমিত থাকায় হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছে।

এদিকে, সম্প্রতি বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকায় হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে আলীকদম উপজেলায় সাতজন এবং লামায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারাবাহিক এসব ঘটনায় পাহাড়ি জনপদের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুর্গম এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *