শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি সহায়তা বিতরণ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ৪ নম্বর বড়থলি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ ও ভিজিডি কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ইউনিয়নের জারুলছড়ি ত্রিসীমানা, ধুপপানি পাড়া সহ বিভিন্ন এলাকায় এ সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে ভিজিএফের আওতায় ৬০০টি পরিবারকে এবং ভিজিডির আওতায় ২৭৫টি পরিবারকে চালের পরিবর্তে নগদ অর্থ প্রদান করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সরাসরি উপকারভোগীদের মাঝে অর্থ তুলে দেন। জানা গেছে, ভিজিএফের প্রতিটি পরিবারকে ৩০০ টাকা করে প্রদান করা হয়েছে এবং ভিজিডি কর্মসূচির সুবিধাভোগীদেরও পূর্বনির্ধারিত হারে সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন লাংভি মুরুং (কারবারি), লেংরাউ মুরুং (কারবারি), জাতারায় ত্রিপুরা (কারবারি), ৯ নম্বর ওয়ার্ডের সদস্য য়ংরুং এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য অনচন্দ্র ত্রিপুরা, পারুং মুরুংসহ অন্যান্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপলক্ষে এ ধরনের সহায়তা কার্যক্রম কিছুটা স্বস্তি এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *